1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবি অভিযানে জব্দ করা ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য
ময়মনসিংহ–শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদক উদ্ধার।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) পরিচালিত টানা অভিযানে ময়মনসিংহ–শেরপুর সীমান্ত এলাকা থেকে পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ১৬ ও ১৭ নভেম্বর হালুয়াঘাট উপজেলার কুচপাড়া ও বেলতলী এলাকা এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সমশ্চুড়া সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা ব্যর্থ করে বিজিবি সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় ৩৮২ পিস পন্ডস ফেসওয়াশ, ৫৫৭ বোতল অলিভ অয়েল, ১৪ পিস কম্বল এবং ২৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) নিশ্চিত করেছে, জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ৫ লাখ ১৯ হাজার ১০০ টাকা

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবি “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করছে। তিনি আরও জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে এবং ভবিষ্যতেও এ কঠোরতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট