1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা: ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য’ বার্তা নিয়ে পুরস্কার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান
বাকেরগঞ্জে শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

শাহিন হাওলাদার, বরিশাল প্রতিনিধি:
‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধযোগ্য’ স্লোগানকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জে শিশুদের বার্ষিক সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি) আয়োজিত প্রতিযোগিতা উপজেলা পরিষদ পুকুরে আয়োজন করা হয়।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সিআইপিআরবির আঞ্চলিক সমন্বয়কারী মোতাহের হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ, গারুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস এম কাইয়ুম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমুখ।

সাঁতার প্রতিযোগিতা চারটি শাখায় অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিশুদের মধ্যে ক্রেস্ট, ব্যাগ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শিশুদের উৎসাহ উদ্দীপনা ও পানিতে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সফলভাবে সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট