1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বিচারক পরিবারের নিরাপত্তা ও পুলিশ দায়িত্ব নিয়ে হাইকোর্টে রিট দায়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের নিরাপত্তা ও পুলিশ দায়িত্বর বিষয়ে হাইকোর্টে দায়েরকৃত রিট
রাজশাহী মহানগর দায়রা জজের পরিবারের নিরাপত্তা এবং পুলিশের দায়িত্ব নিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:

রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় আক্রমণ করে তাঁর ছেলেকে হত্যা এবং স্ত্রীকে গুরুতর জখম করার মামলার আসামি লিমন মিয়ার পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ, সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং বিচারকদের জন্য সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক পরিপত্র বাস্তবায়নের দাবিতে সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) হাইকোর্ট বিভাগে একটি রিট দায়ের করেছেন।

রিটে পিটিশনারের পক্ষে আইনজীবী নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। বিচারপতি ফয়েজ আহমেদ এবং বিচারপতি মো: মনজুর আলম এর দ্বৈত বেঞ্চে সোমবার (১৭ নভেম্বর) রিটটি দায়ের করা হয়েছে।

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালকসহ রাজপাড়া থানা, জালালাবাদ থানা, সিলেট ও বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে দাবি করা হয়েছে, ভুক্তভোগী বিচারক পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণে ব্যর্থতার জন্য কেন বিবাদীদের দায়ী করা হবে না তা স্পষ্ট করতে রুল জারি করা হোক। এছাড়া বিচারক এবং পরিবারকে নিরাপদ রাখার জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়ন, পুলিশ হেফাজতে আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণে বিটিআরসিকে নির্দেশ দেওয়া এবং সংশ্লিষ্ট পুলিশদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ সুপ্রীম কোর্টের নিরাপত্তা বিষয়ক নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবি করা হয়েছে।

আগত সপ্তাহে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট