1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
“নালিতাবাড়ীর সিধুলী গ্রামে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার—পুলিশের তদন্ত চলছে।”
শেরপুরের নালিতাবাড়ীতে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ—মরদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে নিজ ঘর থেকে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা ঘরের আড়ায় তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বহু বছর আগে আব্দুল হামিদের বাবা মারা গেলে তার মা অন্যত্র বিয়ে করে আলাদা সংসার শুরু করেন। এরপর থেকে আব্দুল হামিদ একাই নরসিংদীতে বসবাস করতেন এবং সেখানে কাজ করতেন। প্রায় এক মাস আগে তিনি নালিতাবাড়ীর সিধুলী গ্রামে মামা রিয়াজত আলী ফকিরের বাড়িতে এসে অবস্থান করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, ভোরে ঘুম থেকে উঠে তারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত সাব-ইন্সপেক্টর (এসআই) মিজানুর রহমান মিজান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে।”

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট