1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিককে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্রেস্ট হাতে ধরছেন।
শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক, পিপিএমকে অক্টোবর ২০২৫-এর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুর জেলায় অক্টোবর ২০২৫-এর শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম। আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবা উন্নয়ন ও দক্ষ নেতৃত্ব প্রদর্শনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে গাজীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ওসি বারিকের হাতে শ্রেষ্ঠ ওসির ক্রেস্ট তুলে দেন। এ সময় পুলিশ সুপার তার নিষ্ঠা, কর্মদক্ষতা, দূরদৃষ্টি ও দায়িত্বশীল পুলিশিংয়ের প্রশংসা করেন। তিনি বলেন,
“ওসি বারিকের ধারাবাহিক কর্মদক্ষতা গাজীপুর জেলা পুলিশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।”

পুরস্কার হাতে পাওয়ার অনুভূতি প্রকাশ করে ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন,
“এই সম্মান শুধু আমার নয়—শ্রীপুর থানার সকল পুলিশ সদস্য এবং এলাকার জনগণের সম্মিলিত সহযোগিতার ফল। আরও জনবান্ধব সেবা এবং নিরাপদ সমাজ গঠনে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি ও সহকর্মীরা তার এই অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন—তার নেতৃত্বে শ্রীপুর মডেল থানার কার্যক্রম আরও গতিশীল হবে এবং অপরাধ দমনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট