1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে
শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানকালে আটককৃত ভারতীয় চোরাচালানী পণ্য দৃশ্য।
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে বিজিবির টানা অভিযানে কোটি টাকার চোরাচালানী মালামাল ও গবাদিপশু আটক।

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তজুড়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টানা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল ও গবাদিপশু আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২০ ও ২১ নভেম্বর দুই দিনে পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার করে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, শ্রীবরদী উপজেলার লাওচাপাড়া, জোলগাঁও, ঝিনাইগাতী উপজেলার বালিঝুড়ি এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার লক্ষীকুড়া ও ধোবাউড়ার ভূইয়াপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছিল। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিলেট ব্লেড, নেভিয়া সফট ক্রিম, জনসন বেবি ক্রিম, স্কিন শাইন ক্রিম, ডাব সাবান, কম্বল, প্যান্টের কাপড়, বাংলাদেশি কুইচ্চা মাছ এবং গরু আটক করে।

আটককৃত এসব চোরাচালানী পণ্যের মোট সিজার মূল্য ২৪ লাখ ৭ হাজার ৩৫০ টাকা বলে জানান বিজিবির অধিনায়ক।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে কঠোরতা নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট