1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

কালিয়াকৈরের ইউএনও কাউছার আহাম্মেদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে
কালিয়াকৈরের ইউএনও কাউছার আহাম্মেদ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে বদলি

মাহফুজুর রহমান সাইমন, নিজস্ব প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ১৯ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি সকালে কালিয়াকৈর উপজেলার ইউএনও হিসেবে যোগ দেন কাউছার আহাম্মেদ। এর আগে তিনি শেরপুর জেলার নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৩৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদান করে গাজীপুর জেলায় সহকারী কমিশনার পদে তার কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে গোপালগঞ্জেও সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখান থেকে দ্বিতীয় দফায় বদলি হয়ে ১৩ সেপ্টেম্বর নকলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কালিয়াকৈর উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয় তাকে।

কর্মদক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা ও বিচক্ষণতার সমন্বয়ে প্রশাসনে তিনি পরিচিত হয়েছেন একজন অনুকরণীয় কর্মকর্তা হিসেবে। সহকর্মী, পরিচিতজন ও স্থানীয়দের প্রত্যাশা—নতুন দায়িত্বেও তিনি সফলতার সঙ্গে রাষ্ট্রের সেবা করে যাবেন।

কাউছার আহাম্মেদ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট