1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শীতের আগমনে লেপ–তোষকের ব্যস্ততা বেড়েছে; লক্ষীপুরে জমে উঠেছে ধুনকরদের মৌসুমী বাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
লক্ষীপুরের বাজারে শীতের আগমনে ধুনকররা লেপ–তোষক তৈরি করছেন, ক্রেতারা বাজারে কেনাকাটা করছেন
শীতের আগমনে লক্ষীপুরে লেপ–তোষক তৈরির মৌসুমী ব্যস্ততা, বাজারে ক্রেতাদের ভিড় ও ধুনকরদের কর্মচাঞ্চল্য।

হাবিবুর রহমান
লক্ষীপুর প্রতিনিধি :

শীতের প্রথম হাওয়া বইতেই লক্ষীপুরের জনপদজুড়ে শুরু হয়েছে লেপ–তোষক তৈরির উৎসব। সকালবেলার হালকা শীত, বাতাসে নরম কুয়াশার স্পর্শ আর ধুনকরদের টুংটাং কর্মব্যস্ততা—সব মিলিয়ে শীতের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে গ্রাম-শহরের হাটবাজার।

গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা কিছুটা বাড়তেই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে পৌর এলাকার প্রতিটি বাজারেই লেপ–তোষক বানানো ও ধুনন কাজে দেখা গেছে প্রাণচাঞ্চল্য। কেউ দোকানে বসে, কেউবা গ্রামের পথে পথে ঘুরে পুরনো লেপ খুলে তুলা ধুনিয়ে নতুনভাবে সাজিয়ে দিচ্ছেন। ধুনকরদের দক্ষ হাতে পুরনো লেপ তোষক যেন আবারও ফিরে পাচ্ছে নতুন রূপ।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সরেজমিনে কমলনগর উপজেলার ঢোলভাঙ্গা, মাঠেরহাট, হাজিরহাট, লরেন্স বাজার, করুনানগর ও জমিদারহাটসহ বিভিন্ন স্থানে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউ তুলা পরিষ্কার করাচ্ছেন, কেউ কভার বাছাই করছেন, আবার কেউ প্রস্তুত লেপ–তোষক কিনতে ব্যস্ত।

চর পোড়াগাছা গ্রামের ধুনকর নজরুল হোসেন জানান,
“বছরজুড়েই কাজ করি, তবে শীতের শুরুতেই ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। তুলা আর কাপড়ের দাম অনেক বেশি—গার্মেন্টস তুলা কেজিপ্রতি ৫০–১৬০ টাকা, শিমুল তুলা ৪০০ টাকা। লেপ বানাতে মজুরি লাগে ৩০০–৪০০ টাকা, তোষক ২৫০–৩০০ টাকা। খরচ বাড়ায় আগের মতো লাভ থাকে না।”

তিনি বলেন, নতুন লেপ বানানোর চেয়ে এখন অনেকেই পুরনো লেপ ধুনিয়ে নতুন কাপড়ে বানিয়ে নিচ্ছেন, এতে খরচ কম পড়ে বলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এই পথে আগ্রহী।

পৌরশহরের মোবারক কলোনির গৃহিণী তাছলিমা বেগম বলেন,
“নতুন লেপ করতে খরচ অনেক বেশি। তাই পুরনো লেপটা ধুনিয়ে কিছু নতুন তুলা মিশিয়ে বানিয়ে নিলাম। খরচও কম হলো, আর কাজটাও বেশ ভালো হয়েছে।”

অন্যদিকে বিক্রেতাদের পরিস্থিতিও আলাদা নয়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে লেপ–তোষক বিক্রেতা বাবুল জানান,
“তুলার দাম বেড়ে যাওয়ায় লেপ–তোষকের দামও বাড়াতে হচ্ছে। অনেকে এখন লেপের বদলে কম্বল কিনছেন। বাজারে দেশি–বিদেশি নানা ধরনের কম্বল পাওয়া যাচ্ছে, বিশেষ করে কিছু চায়না কম্বল সস্তা হওয়ায় চাহিদা বেশি।”

শীত বাড়ার সঙ্গে সঙ্গে ধুনকরদের ব্যস্ততাও আরও বাড়বে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। শীত নিবারণের প্রয়োজনীয়তার সঙ্গে জীবিকার লড়াইও জড়িয়ে আছে এ কাজে। তাই প্রতি বছর শীতের শুরুতেই লক্ষীপুরের হাটবাজারে লেপ–তোষক তৈরির এই মৌসুমী কর্মচাঞ্চল্য যেন এক বিশেষ দৃশ্যপটে পরিণত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট