1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন ২৭ নভেম্বর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৩ ফুট উচ্চতার বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ, উদ্বোধনের প্রস্তুতি চলছে
গাইবান্ধার পলাশবাড়ীতে বিশ্বের সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন ২৭ নভেম্বর থেকে তিনদিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেবেন।

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহ। আগামী ২৭ নভেম্বর এই বিগ্রহটির উদ্বোধন হবে। এর আগে, মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে মন্দির পরিদর্শন করে আনুষ্ঠানিক আয়োজনের সার্বিক বিষয়ে খোঁজ খবর নিয়েছেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ

বিশ্বের সবচেয়ে বড় শ্রীকৃষ্ণের বিগ্রহটি তৈরি হয়েছে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে। বিগ্রহটির উচ্চতা ৫৩ ফুট, এবং এটি বিশ্বের সর্বপ্রথম ও সর্ববৃহৎ শ্রীকৃষ্ণের বিগ্রহ বলে দাবি করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে সনাতন ধর্মাবলম্বীরা সমাগম করবেন। মন্দির প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এর পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরনীদাস এর উদ্যোগে বিগ্রহ উদ্বোধন উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত তিনদিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সূচি অনুযায়ী:

  • ২৭ নভেম্বর, বৃহস্পতিবার: শ্রী গোপীনাথ দাস ব্রম্মচারী গীতাপাঠ, বৃন্দাবন-মথুরা থেকে আগত শিল্পীরা লীলা কীর্তন উপস্থাপন করবেন।

  • ২৮ নভেম্বর, শুক্রবার: লীলা কীর্তন, বটবৃক্ষের বিয়ে ও ধর্মসভা

  • ২৯ নভেম্বর, শনিবার: ধর্মসভা

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ধরনের প্রসাদ প্রণামী গ্রহণ করা হবে না। তবে মন্দিরের উন্নয়নে স্বেচ্ছাসেবী সহায়তা করতে সনাতনীরা অবদান রাখতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট