1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর-৩ আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল, জেলাজুড়ে শোক শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল নকলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হা’ম’লা’য় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর ইসলামপুরে সুলতান মাহমুদ বাবুর নির্বাচনী পথসভা: ‘ভোট গণনা পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান’ ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার মাথার গোঁজার ঠাঁই করে দিল ‘জাগ্রত তরুণ সংস্থা’ গাজীপুর-৩ আসনে ধানের শীষের প্রচারণা: শ্রীপুরে শাহজাহান সজল ও ফজলুল হকের গণসংযোগ ইসলামপুরে বেনুয়ার চর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির নাইট ফুটবল: ট্রাইবেকারে চ্যাম্পিয়ন জুয়েল একাদশ বাঘায় সরকারি কর্মচারীদের বিশাল মানববন্ধন: নতুন পে-কমিশন দ্রুত বাস্তবায়নের দাবি বাঘায় তুলা চাষে ঝুঁকছেন প্রান্তিক কৃষকরা: কম খরচে অধিক লাভের স্বপ্ন

বকশীগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে
বকশীগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে স্ত্রীর সংবাদ সম্মেলন

মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী স্ত্রী খাদিজা আফরিন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূর্য নগর পশ্চিম পাড়া গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় তার বাবা খোকা মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে খাদিজা আফরিন জানান, সূর্য নগর পূর্ব পাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে জান্নাতুল সিয়ামের সঙ্গে দেড় বছর প্রেমের সম্পর্ক থেকে তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীতে দুজনের সম্মতিতে গত ১৯ অক্টোবর তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর ২৯ অক্টোবর স্বামী সিয়াম তাকে শ্বশুরবাড়িতে নিয়ে গেলে শ্বশুর তাকে মেনে না নিয়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। একইসঙ্গে তার স্বামীকেও অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন খাদিজা।

তিনি আরও বলেন, “বর্তমানে আমার স্বামী কোনো খোঁজখবর নিচ্ছে না। আমি স্বামীর অধিকার থেকে বঞ্চিত হয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। আমার জীবন ধ্বংসের মুখে।”

খাদিজা আফরিন প্রশাসনের প্রতি তার স্বামীর অধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট