1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

পঞ্চগড়ে দুই সন্তানের জননীর পরকীয়া সম্পর্ক নিয়ে চাঞ্চল্য—বিয়ে দাবি করে প্রেমিকের বাড়িতে অবস্থান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের মিলগেট এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া দুই সন্তানের জননী জুলেখা বেগমকে দেখতে মানুষের ভিড়।
পঞ্চগড়ে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া জুলেখা বেগমকে দেখতে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
পঞ্চগড় পৌরসভার মিলগেট ইসলামপুর এলাকায় পরকীয়া সম্পর্ক ঘিরে এক নারী প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সন্তানের জননী জুলেখা বেগম (জুলি) অভিযোগ করেন, দীর্ঘদিনের সম্পর্কের পর প্রেমিক রেজাউল করিম ওরফে বাবু তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় তিনি সোমবার সকাল থেকে তার বাড়িতে অবস্থান শুরু করেছেন। তিনি জানান, বিয়ে না করা পর্যন্ত তিনি সেখান থেকে সরে যাবেন না।

জুলেখা বাড়িতে প্রবেশ করার পরই রেজাউল করিম পালিয়ে যায় বলে এলাকাবাসী জানান। ঘটনাটি জানতে পেরে আশপাশের শত শত মানুষের ভিড়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যা বিপাকে ফেলে জুলেখাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকচালক স্বপন আলীর স্ত্রী জুলেখার সঙ্গে ২০২১ সালে স্থানীয় একটি কাপড়ের দোকানের কর্মচারী রেজাউল করিম বাবুর পরিচয় থেকে ঘনিষ্ঠতা বাড়ে। জুলেখার অভিযোগ, সম্পর্কের শুরুর দিকে বাবু তার একটি ব্যক্তিগত ভিডিও গোপনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করেন এবং পরে ঋণ তোলাসহ বিভিন্ন আর্থিক চাপে ফেলেন। এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

গত এক বছরে বিষয়টি স্বামী ও এলাকাবাসীর জানা হয়ে গেলে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। শেষে জুলেখা বাবুর বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান। বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে সেখান থেকে বের করে দিতে চাইলে জুলেখা বলেন, “স্বামী আর আমাকে গ্রহণ করবে না, তাই বাবুকে বিয়ে করতেই হবে; না হলে আত্মহত্যা করবো।”

এলাকাবাসী ঘটনাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিযুক্ত বাবুর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট