1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

বাকেরগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

বরিশাল প্রতিনিধি/ বরিশালের বাকেরগঞ্জে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার কেএম সোহেল রানার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাকেরগঞ্জ থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরেজীত বড়ুয়া, উপজেলা সাংবাদিক সংস্থার সভাপতি দৈনিক দক্ষিণাঞ্চলের জাকির জোমাদ্দার, দৈনিক দক্ষিণের কাগজের সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক আমার দেশের দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার উত্তম কুমার দাস, সাংবাদিক ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর ও একাত্তর টিভির তালুকদার মোঃ জুয়েল, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের বার্তার বিএম রেজাউল, দৈনিক দিনকালের মোঃ মাসুদ সিকদার, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নাছির, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোর্শেদ, দৈনিক আজকের তালাশের বাদশা ফয়সাল খান সবুজ, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলাম, দৈনিক দিন প্রতিদিনের মোঃ আবুল বাশার, উন্মুক্ত টিভির জুয়েল মৃধা, দৈনিক মুসলিম টাইমসের অরুন কুমার দাস, মোঃ রাসেল হাওলাদার, দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, নিউজ গ্রাম বাংলার মোঃ শাহিন হাওলাদার, দৈনিক হিরন্ময়ের সোহেল হাওলাদার, দৈনিক সংবাদ বরিশালের মোঃ সুমন ভূইয়া, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম, দৈনিক দক্ষিণবঙ্গের মোঃ জাকির খান, মোঃ মাহফুজ, দৈনিক বাংলা কাগজের মোঃ সানি মোল্লা, দৈনিক আলোকিত বরিশালে রাজিউর রহমান মাসুম, আলোকিত বাকেরগঞ্জের মোস্তাক আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভায় ওসি খন্দকার সোহেল রানা বলেন, “আমি যতদিন এখানে থাকবো ততদিন বাকেরগঞ্জ উপজেলায় কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। আমাদের কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকলে আমাকে জানাবেন, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। বাকেরগঞ্জ থানায় কোনো দালালের ঠাঁই হবে না। কেউ দালালি করতে আসলে তাকে ধরে পুলিশে দিবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তায় পুলিশ বাহিনী সব সময় প্রস্তুত থাকবে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট