1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাঘায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভিড় ও পরীক্ষাকেন্দ্রের পরিবেশ
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে বাঘায় অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫–এ শিক্ষার্থীদের উৎসবমুখর অংশগ্রহণ।

রাজশাহী ব্যুরোঃ আবুল হাশেম
রাজশাহীর বাঘা উপজেলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রাজশাহী জেলা পূর্বের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানা যায়, রাজশাহী জেলার মোট ৫টি উপজেলায় ৮টি কেন্দ্রে একই সময়ে মেধাবৃত্তি পরীক্ষা গ্রহণ করা হয়। এর মধ্যে বাঘা উপজেলার আড়ানী মনমোহিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৪৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকরা কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিশুদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা জানান, বিদ্যালয়ের গণ্ডির ভেতর থেকে শিক্ষার্থীরা নিজেদের সঠিকভাবে যাচাই করতে পারে না, তবে এমন আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা ও মেধা যাচাইয়ের সুযোগ পায়।

একজন পরীক্ষার্থী জানান, “এই পরীক্ষায় অংশ নিতে পেরে আমি খুব খুশি। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে যাচাই করার সুযোগ পেয়েছি।”

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বাঘা উত্তরের চেয়ারম্যান তারিকুল ইসলাম জানান, “আলহামদুলিল্লাহ, আমাদের কেন্দ্রে খুব সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্র মুখরিত ছিল। নিরাপত্তার জন্য বাঘা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন এবং তারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।”

তিনি আরও বলেন, কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পড়াশোনার দিকে আকৃষ্ট করা, মোবাইল আসক্তি ও মাদকাসক্তি থেকে দূরে রেখে সুশিক্ষায় উদ্বুদ্ধ করা এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। ফাউন্ডেশনের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।

মেধাবৃত্তির মোট পুরস্কার ধরা হয়েছে ২ লাখ টাকা। প্রায় ৩ হাজার পরীক্ষার্থীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থী বৃত্তি, ক্রেস্ট এবং আকর্ষণীয় পুরস্কার পাবে। আজ অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট