1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাকেরগঞ্জে সাংবাদিক খলিলুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে
বাকেরগঞ্জে সাংবাদিক খলিলুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-

বরিশালের বাকেরগঞ্জে প্রয়াত সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টায় কলসকাঠী বিএম একাডেমি হাই স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মাওলানা রেদওয়ান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত জানাজায় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা নাছির উদ্দিন রোকুন ডাকুয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফিরোজ আলম, ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. খলিলুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, রিপোর্টার্স ইউনিটির প্রচার সম্পাদক শাহিন হাওলাদার এবং মরহুমের ছোট ভাই মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।

জানাজায় বক্তারা মরহুম সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সাংবাদিক হাফেজ মো. খলিলুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট