1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নালিতাবাড়ীতে তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে ‘তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসা’র উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী গ্রামীণ টাওয়ার সংলগ্ন মাদ্রাসা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ উপলক্ষে হামদ, নাত ও তেলাওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

হিফজ ও নূরানী তালিমুল কুরআন বোর্ড, শেরপুর-এর জিম্মাদার মুফতি রফিকুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল জলিলের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ফজলুল হক, পরিচালক হাফেজ কারী আনোয়ার হোসেন, নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জাহিদ হাসান, সাংবাদিক আব্দুল মোমেন, শিক্ষক আজিজুর রহমান, মো. সোহেল, ফিরুজ আহমেদ ও ইঞ্জিনিয়ার আবু দাউদ প্রমুখ।

বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে হিফজ মাদ্রাসার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিক্ষার্থীদের আধুনিক ও যুগোপযোগী জ্ঞান অর্জনের পাশাপাশি কোরআনের আলোকে জীবন গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা শেষে সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে তাহফিজুল কোরআন হিফজ মডেল মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট