1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির বড় সাফল্য: বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ নালিতাবাড়ীতে যানজটে আটকা পড়ে পথেই রোগীর মৃত্যু: জনমনে তীব্র ক্ষোভ পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা: সাংগঠনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ শেরপুরের চেল্লাখালি নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক টঙ্গীতে গোপনে চতুর্থ বিয়ের চেষ্টা: তিন স্ত্রীর পর এবার স্থানীয়দের হাতে ধরা পড়ল যুবক শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা: ঘটনাস্থলে মিলল নারীর ওড়না ও জুতা রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি শেরপুরে কমছে পাহাড়ি ঢলের পানি, তবে কাটেনি বোরো চাষিদের দুশ্চিন্তা চাটখিলে রাতের অন্ধকারে অতর্কিত সন্ত্রাসী হামলা: জীবনের নিরাপত্তাহীনতায় সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়, হাসপাতালে নেওয়ার পথে গৃহবধূর মৃত্যু

শেরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে
শেরপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

মাহফুজুর রহমান সাইমন শেরপুর :

শেরপুরের শ্রীবরদী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সরজমিনে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

রবিবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম শ্রীবরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তারা ভোটকেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটার প্রবেশপথ ও সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তাঁরা ভোটারদের সাথে সরাসরি কথা বলেন এবং সকল ভোটারকে নির্ভয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।

এ সময় উপ-পরিচালক এনএসআই, শেরপুর শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া সহ অন্যান্য নির্বাচনী প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট