1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে ফসলি জমিতে অবৈধ খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে
নান্দাইলে ফসলি জমিতে অবৈধ খাল খননের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে ফসলি জমির ওপর দিয়ে জোরপূর্বক ও অবৈধভাবে খাল খনন চেষ্টার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ধরগাঁও বিলপাড় এলাকায় খননস্থলেই এই কর্মসূচি পালিত হয়।

অভিযোগ উঠেছে, পাশের চণ্ডীপাশা ইউনিয়নের ডাংরী গ্রামের ইউপি সদস্য মাহাবুব আলমের নেতৃত্বে কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদন ছাড়াই এই খনন কাজ চালানো হচ্ছিল।

মানববন্ধনে স্থানীয়রা জানান, যে স্থান দিয়ে খাল খনন করা হচ্ছে, সেখানে বিগত ৬০-৭০ বছর আগে একটি খাল ছিল। তবে গত ৪০-৫০ বছর ধরে ওই জায়গায় খালের কোনো অস্তিত্ব বা চিহ্ন নেই। বর্তমানে সেখানে স্থানীয়দের ব্যক্তি মালিকানাধীন আবাদি ফসলি জমি রয়েছে। অথচ জমির মালিকদের অনুমতি না নিয়েই সম্পূর্ণ গায়ের জোরে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, এক ইউনিয়নের লোকজন অন্য ইউনিয়নের জমিতে এসে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার কাজ চালাচ্ছে। এতে দুই গ্রামের কৃষকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। স্থানীয়রা খাল খননে বাধা দিলে প্রতিপক্ষ জোরপূর্বক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে, ফলে বড় ধরনের মারামারি ও সংঘাতের আশঙ্কা তৈরি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তার কথা ভেবে জমির মালিকরা সাময়িকভাবে সরে যান।

পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। অভিযোগ পেয়ে ইউএনও তাৎক্ষণিকভাবে খাল খননের কাজ বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে তিনি জানান, সৃষ্ট সমস্যা সমাধানে দুই ইউনিয়নের সংশ্লিষ্টদের নিয়ে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টির দ্রুত তদন্ত সাপেক্ষে একটি স্থায়ী ও ন্যায়সংগত সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট