1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিগ্রীরচর বড় ঈদগাঁহ মাঠে পবিত্র ঈদুল ফিতর নামাজ অনুষ্ঠিত হয় হাবিবুল্লাহনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন বাঘায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মরিচপুরান ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সুলাইমান সিদ্দিকী সানি পঞ্চগড়ে অসহায়দের মাঝে ‘আগুন তোলা স্বপ্ন ছোঁয়া’ সংগঠনের ঈদ সামগ্রী বিতরণ কামারের চর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজশাহীর বাঘায় ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো ফেসবুক গ্রুপ ‘আমাদের বাঘা’ জলঢাকাবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক আল আমিন ইসলাম বাঘবেড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী রহুল ইসলাম শেরপুরে দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদের ঈদ উপহার বিতরণ

ফেসবুকে ভোট চেয়ে প্রচারণা: জামালপুরে বিএনপি প্রার্থী ও তার কন্যাকে শোকজ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

মাহফুজুর রহমান সাইমন , জামালপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু এবং তার কন্যা নাশিদা শাফিয়া বিনতকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) জামালপুরের মেলান্দহ সিভিল জজ আদালতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মো. আহমাদুল কবির সাকিল এই আদেশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবুর পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে একাধিক পোস্ট এবং প্রচারণামূলক ভিডিও ও কনটেন্ট প্রকাশ করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এসব পোস্ট যাচাই-বাছাই করে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, প্রার্থীর পক্ষে সমর্থকদের এই ধরনের ডিজিটাল প্রচারণা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ কারণেই প্রার্থীর পাশাপাশি তার কন্যাকেও শোকজের আওতায় আনা হয়েছে।

নোটিশে অভিযুক্ত সুলতান মাহমুদ বাবু এবং নাশিদা শাফিয়া বিনতকে আগামী ১৫ জানুয়ারি সকাল ১০:৩০ মিনিটে মেলান্দহ সিভিল জজ আদালতে সশরীরে উপস্থিত হতে বলা হয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্র আরও জানিয়েছে, কারণ দর্শানো নোটিশটি দ্রুত কার্যকর করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসন ও বিচারিক কমিটি কঠোর অবস্থানে রয়েছে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট