1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

টাঙ্গাইল ও জামালপুর DASB সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইল ও জামালপুর DASB সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | মোঃ মোস্তাইন বিল্লাহ

টাঙ্গাইল ও জামালপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সদস্য সচিব (৫ম গ্রেড) মেজর মাহফুজুর রহমানের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এ সভা ফুল দিয়ে অতিথিকে বরণ করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভায় স্বাগত বক্তব্যে সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর মাহফুজুর রহমান (DASB) এসজিপি ৮ম গ্রেড অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সঙ্গে তিনি উপস্থিত সদস্যদের সমস্যাবলী মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, দেশের মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং গণতন্ত্র রক্ষার প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। অথচ অবসর গ্রহণের পর অনেকেই চিকিৎসা সুবিধার অভাবে মানবেতর জীবনযাপন করছেন এবং সামাজিকভাবে অবহেলিত হচ্ছেন—যা অত্যন্ত দুঃখজনক।

তারা আরও অভিযোগ করেন, একই পদে, একই দায়িত্ব ও একই ঝুঁকিতে চাকরি করলেও বর্তমানে পেনশনে বৈষম্য বিদ্যমান। এই বৈষম্য শুধু আর্থিক নয়, বরং একজন সৈনিকের সম্মান ও আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত হানছে।

এ প্রেক্ষাপটে ডিজি সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে কয়েকটি ন্যায্য ও মানবিক দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
একই পদে কর্মরত অবসরপ্রাপ্তদের পেনশন বৈষম্য অবিলম্বে বন্ধ করা, অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানদের জন্য আজীবন পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, সেনাপল্লীসহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্বল্পমূল্যে আবাসন প্রকল্প চালু করা, বাস্তবসম্মত রেশন ভাতা প্রবর্তন এবং মৃত্যুর পর কোনো সময়সীমা ছাড়াই পূর্ণ সামরিক মর্যাদা ও এককালীন অনুদান বৃদ্ধি করা। পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকদের অধিকার রক্ষায় একটি স্বতন্ত্র ভেটেরান্স মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।

সভায় অসকস–বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আবু শামা অর্ডন্যান্স বলেন,
“আমাদের দাবিগুলো সম্পূর্ণ ন্যায্য ও মানবিক। সম্মানিত সচিব মহোদয়ের মাধ্যমে এসব দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া এবং অগ্রগতি সম্পর্কে আমাদের অবহিত করার অনুরোধ জানাচ্ছি। একজন সৈনিক কখনো বেশি কিছু চায় না—সে চায় কেবল ন্যায্যতা, সম্মান ও রাষ্ট্রের স্বীকৃতি।”

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধাসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর জেসিও-এনসিওসহ ৮০ জনের বেশি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। এতে বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জহুরুল হক উপস্থিত ছিলেন এবং সভাটি পরিচালনা করেন অসকস–বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এল. এস. আশরাফ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট