1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী নুরুজ্জামান বাদলের ইন্তেকাল

মাহফুজুর রহমান সাইমন শেরপুর |

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদল আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অসুস্থতা ও মৃত্যু

দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে নুরুজ্জামান বাদল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন।

পরে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি ময়মনসিংহ চায়না ব্রিজ এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

জামায়াতের শোক বার্তা

জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে দেওয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে জানানো হয়, তিনি দীর্ঘ দিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি না ফেরার দেশে চলে যান।

উল্লেখ্য, মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছিলেন। তার মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট