1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে ‘গরীব দুঃখী সহায়তা সংগঠন’-এর উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে
শেরপুরে ‘গরীব দুঃখী সহায়তা সংগঠন’-এর উদ্যোগে দুই শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ

শেরপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সহমর্মিতা ছড়িয়ে দিতে শেরপুর সদর উপজেলার ৬নং পাকুরিয়া ইউনিয়নের বাদা পাড়া গ্রামে দুই শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) “গরীব দুঃখী সহায়তা সংগঠন”-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, শেরপুর ইসলামী ব্যাংকের কর্মকর্তা মো. মোশাররফ হোসেন-এর উদ্যোগে বাদা পাড়া গ্রামে প্রতিষ্ঠিত হয় “গরীব দুঃখী সহায়তা সংগঠন”। তাঁর ব্যক্তিগত আর্থিক সহায়তায় সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক রোজাদারের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ দোয়া পরিচালনা করেন পাকুরিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী দলের সহ-সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক। এ সময় সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. মোশাররফ হোসেন বলেন:

“রমজান সহমর্মিতা, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এ মাসে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামান্য এ প্রচেষ্টায় যদি একজন মানুষের মুখে হাসি ফোটে, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, এই সামান্য ইফতার হয়তো কোনো রোজাদারের জন্য স্বস্তির কারণ হবে এবং ভবিষ্যতেও তাঁদের সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, রমজানের এই সহমর্মিতার চর্চা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট