1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে সাহেব বাজারের কসাইদের বাগ্‌বিতণ্ডা, থানায় অভিযোগ

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো রাজশাহী মহানগরীর সাহেব বাজারে মাংস কেনা নিয়ে কসাইদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)-এর এক শিক্ষার্থীর বাগ্‌বিতণ্ডা ও হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী রমজান আলী বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী শিক্ষার্থী রমজান আলী জানান, বিশ্ববিদ্যালয়ের একটি ইফতার মাহফিলের জন্য মাংস কিনতে তিনি রবিবার দুপুরে সাহেব বাজারে যান। সেখানে ৭৫০ টাকা কেজি দরে ৪০ কেজি গরুর মাংসের অর্ডার দেন। মাংস কাটার সময় ফোনে কথা বলার সুযোগে কসাইরা মাংসের সাথে ৩০০ গ্রাম ওজনের একটি অসুস্থ গরুর চর্বি মিশিয়ে দেন। বিষয়টি নজরে আসায় চর্বি না দেওয়ার জন্য বললে কসাইরা উত্তেজিত হয়ে ওঠেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, “চর্বি মেশানোর প্রতিবাদ করলে কসাইরা উচ্চস্বরে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে আশপাশের আরও কয়েকজন কসাই মিলে আমাকে ঘিরে ধরে গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়।”

এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এদিকে, বিষয়টি নিয়ে রাবির জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সাথে পরামর্শ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন ওই শিক্ষার্থী। অভিযোগের সঠিক সুরাহা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট