1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

শেরপুরে জমি বিরোধের জেরে গৃহবধূর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে
শেরপুরে জমি বিরোধের জেরে গৃহবধূর ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার চকসাহাব্দী গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোছাঃ রাশেদা বেগম (৫০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করেছে।

ঘটনার বিবরণ

অভিযোগ সূত্রে জানা যায়, চকসাহাব্দী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মোঃ হেদায়েতুল্লাহ হেদার সাথে একই এলাকার এনায়েতুল্লাহ (৫০) ও সুলতানের (৪৬) জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ ফেব্রুয়ারি রাতে হেদায়েতুল্লাহ নামাজ পড়তে মসজিদে গেলে তার স্ত্রী রাশেদা বেগম বাড়ির পাশের দোকানে পান কিনতে বের হন।

পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা সুমন মিয়া, এনায়েতুল্লাহ ও সুলতান দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাশেদা বেগমের গতিরোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে প্রতিপক্ষের নির্দেশে সুমন মিয়া লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে রাশেদা বেগমের মাথায় আঘাত করার চেষ্টা করে। তিনি হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার বাম হাতের কব্জির হাড় ভেঙে গুরুতর জখম হয়।

স্থানীয়দের উদ্ধার ও হুমকি

আহতের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে যাওয়ার সময় তারা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জনপ্রতিনিধি ও প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ নাসির বলেন:

“হামলার বিষয়টি আমি বিস্তারিত জানি না, তবে তাদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থাকার বিষয়টি সত্য।”

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোহেল রানা জানান:

“এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট