1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

সীমান্তে বিজিবির রাতভর অভিযান: ২৬ লাখ ৯১ হাজার টাকার ঔষধ, জিরা ও সাবান জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
সীমান্তে বিজিবির রাতভর অভিযান: ২৬ লাখ ৯১ হাজার টাকার ঔষধ, জিরা ও সাবান জব্দ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, জিরা ও জনসন বেবি সাবান জব্দ করেছে। বুধবার (৪ মার্চ) ভোরে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।

রঙ্গনপাড়ায় ঔষধ জব্দ

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করছিল। বিজিবির টহল দল দ্রুত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ঔষধ জব্দ করে। জব্দকৃত এসব ঔষধের বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা

শ্রীবরদীতে জিরা ও সাবান উদ্ধার

একই দিনে পৃথক আরেকটি অভিযান চালানো হয় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া এলাকায়। সেখান থেকে পাচারকালে ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করা হয়।

“সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে আমাদের টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।”বিজিবি কর্তৃপক্ষ

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম দমনে বিজিবির এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় চোরাচালান বিরোধী এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট