1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

নালিতাবাড়ীতে টিসিবির পণ্য ‘হরিলুট’: ৯০ ভোক্তার মালামাল গায়েব, ক্ষোভে ফুঁসছে জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে টিসিবির পণ্য ‘হরিলুট’: ৯০ ভোক্তার মালামাল গায়েব, ক্ষোভে ফুঁসছে জনতা

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে টিসিবির ট্রাকসেল কার্যক্রমে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বরাদ্দকৃত পণ্যের মধ্য থেকে প্রায় ৯০ জন ভোক্তার মালামাল রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণ: রোববার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভা চত্বরে টিসিবির পণ্য বিতরণ করছিল ডিলার প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজ। এদিন প্রায় ৪০০ জন কার্ডধারী ভোক্তার জন্য পণ্য বরাদ্দ ছিল। তবে বিতরণ চলাকালে ভোক্তারা মালের ঘাটতি নিয়ে চিৎকার শুরু করলে জনরোষের মুখে ট্রাকে থাকা পণ্যের হিসাব যাচাই করা হয়। এতে দেখা যায়, প্রায় ৯০ জন দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা সয়াবিন তেল ও অন্যান্য পণ্য ট্রাকে নেই।

ভোক্তাদের অভিযোগ, দরিদ্র মানুষের জন্য সরকারের দেওয়া এই স্বল্পমূল্যের পণ্য একটি সিন্ডিকেট নিয়মিতভাবেই বাইরে বিক্রি করে দিচ্ছে।

তদন্তে এসি ল্যান্ড: খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান। তিনি ঘটনার প্রাথমিক সত্যতা পান এবং ট্রাক থেকে বেশ কিছু খালি তেলের কার্টন উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দেন।

ডিলার ও ট্যাগ অফিসারের পরস্পরবিরোধী বক্তব্য: অনিয়মের বিষয়ে ডিলার আবুল বাশার সাংবাদিকদের কাছে দায় এড়িয়ে দাবি করেন, পণ্য কম আসার বিষয়টি তিনি জানতেন না। তবে অভিযোগ ওঠার পর তিনি তড়িঘড়ি করে অন্য ট্রাকে পণ্য পাঠিয়ে দেন।

অন্যদিকে, তদারকির দায়িত্বে থাকা ট্যাগ অফিসার জাহাঙ্গীর আলমের বক্তব্যে উঠেছে আরও বড় প্রশ্ন। তিনি দাবি করেন, পণ্য বিতরণের বিষয়ে ডিলার তাকে কিছুই জানাননি। সরকারি পণ্য বিতরণে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও ‘কিছুই জানি না’ বলায় স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

প্রশাসনের হুঁশিয়ারি: সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্তে যদি ডিলার বা অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

দরিদ্র মানুষের হক নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নালিতাবাড়ীবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট