1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

ইরানের বিরুদ্ধে আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আগামী কয়েক দিনের মধ্যে আরও কঠোর সামরিক হামলা চালানোর সতর্কবার্তা দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের নেতৃত্বের তীব্র সমালোচনা করে তাদের ‘বিকৃত ও জঘণ্য’ বলে মন্তব্য করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘাত শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, যা আতঙ্ক আরও বাড়িয়ে তুলেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় দুই শতাধিক হামলা চালানো হয়েছে। এসব অভিযানে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র তৈরির কারখানাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের নেতারা আত্মগোপনে রয়েছেন। তিনি আরও বলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলেও তথ্য পাওয়া গেছে।

সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের বেশিরভাগই ইরানের নাগরিক। পাশাপাশি লেবাননেও সংঘর্ষে শত শত মানুষের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

এদিকে ইরান ও তাদের মিত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে।

চলমান এই সংঘাতের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও পড়তে শুরু করেছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনা ও জাহাজকে লক্ষ্য করে হামলার খবরও পাওয়া যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট