1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্ত্রীর ৯ শর্তের চাপে যুবকের আত্মহত্যা: রামগতিতে চাঞ্চল্য শেরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে সচেতনতা বাড়াতে এনসিপির ব্যতিক্রমী উঠান বৈঠক অনুষ্ঠিত টঙ্গীতে তিতাসের অভিযান: কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোদাগাড়ীতে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাঘায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার: মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান দেওয়ানগঞ্জে মাদকসহ দুই যুবক আটক: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড রামেক হাসপাতালের পরিচালক পদে তানোরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ ইসলামপুরে যুবদল নেতা কুদ্দুসের প্রতিবাদ: ‘ভিডিও ছড়ানোর অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্র’

অকটেন ও পেট্রোল বিক্রি নিয়ে সরকারের নতুন নির্দেশনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে
ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় অকটেন ও পেট্রোল বিক্রি সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভাগীয় শহরগুলোতে জ্বালানি তেলের গড় বিক্রি আগের ২৫ শতাংশ কমানোর নির্দেশনার পরিবর্তে এখন ১৫ শতাংশ কমিয়ে সরবরাহ করা হবে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থির পরিস্থিতির মধ্যেও দেশের মানুষের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসি এ নির্দেশনা দিয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিভাগীয় শহরের ফিলিং স্টেশনগুলোতে নির্ধারিত বরাদ্দ তালিকা অনুযায়ী অকটেন ও পেট্রোল সরবরাহ করা হবে এবং আগের সিদ্ধান্তের তুলনায় বিক্রি ১৫ শতাংশ কমিয়ে দেওয়া হবে।

এছাড়া কমানো বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার বা এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট