1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি | গ্রামবাংলা নিউজ বিডি

ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত ৪০টি নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং তাদের অংশগ্রহণে এক বিশেষ তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুরে ঝিনাইগাতী মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মসজিদে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘খাইরুল উম্মাহ ফাউন্ডেশন’‘দাওয়াতুল ইসলাম বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম শেরপুর জেলার আমির হযরত মাওলানা মুফতি খালেসুর রহমান (হাফি.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সোহাইল ইবনে নূর এবং দাওয়াতুল ইসলাম বাংলাদেশের জেলা প্রতিনিধি মাওলানা শিবলী (হাফি.)। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের জেলা ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, উপহারপ্রাপ্ত এই পরিবারগুলো পূর্বে গারো, হাজং, খ্রিস্টান ও সনাতন ধর্মাবলম্বী ছিলেন। ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা বর্তমানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন। আসন্ন ঈদুল ফিতরের আনন্দ এই নতুন মুসলিম ভাই-বোনদের সঙ্গে ভাগ করে নিতেই এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

প্রতিটি পরিবারের জন্য ঈদ উপহারে ছিল ৫ কেজি চাল, ২ কেজি পোলাও চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ লিটার তেল, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার, ২ প্যাকেট সেমাই, ৫ প্যাকেট নুডুলস, প্রয়োজনীয় মসলা এবং ২টি করে সাবান। এছাড়াও আত্মশুদ্ধির জন্য প্রদান করা হয় ২টি করে তসবি ও মেসওয়াক। যাতায়াত ও আনুষঙ্গিক খরচের জন্য প্রতিটি পরিবারকে নগদ ৩০০ টাকা করেও প্রদান করা হয়।

বিতরণ পূর্ববর্তী তারবিয়াতি মজলিশে ওলামায়ে কেরামগণ নওমুসলিমদের ইসলামের মৌলিক শিক্ষা, ইবাদত-বন্দেগি ও দৈনন্দিন আমল সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, মদীনার আনসার সাহাবীদের ভ্রাতৃত্বের আদর্শ অনুসরণ করে সমাজের সামর্থ্যবান সকলকে এই নতুন মুসলিম ভাই-বোনদের পাশে দাঁড়ানো উচিত।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ‘খাইরুল উম্মাহ ফাউন্ডেশন’ দেশব্যাপী নওমুসলিমদের সঠিক ইসলামিক শিক্ষা, নিরাপদ বাসস্থান ও কর্মসংস্থান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট