1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নন্নী ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সরকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
নন্নী ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সরকার

আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | 

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ০২ নং নন্নী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুর রশিদ সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসী ও বিএনপি নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কালাকুড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এবং আসন্ন নন্নী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আব্দুর রশিদ সরকার এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও একতার বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আমাদের সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা যেন ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ভাগ করে নিতে পারি, সেই প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, এটাই আমার কামনা।”

তরুণ এই সমাজসেবক ও ব্যবসায়ী নেতা ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। একইসাথে তিনি নন্নী ইউনিয়নবাসীসহ সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে পুনরায় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট