1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর | 

শেরপুর: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শেরপুরে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিট। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকায় এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আসাদুজ্জামান মুরাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) সভাপতি এস.এম শহিদুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব (একাংশ) সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ। জাতীয় সাংবাদিক সংস্থা, শেরপুর জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জিএইচ হান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাংবাদিকরা কেবল সংবাদ পরিবেশনই করেন না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য। সংগঠনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট