1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে শতাধিক অসহায় পরিবার ও শিশুদের মাঝে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
শেরপুরে শতাধিক অসহায় পরিবার ও শিশুদের মাঝে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি | গ্রামবাংলা নিউজ বিডি

শেরপুর: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলার চরপক্ষীমারী ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’কুলুরচর যুব সমাজের যৌথ উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর চেয়ারম্যান, বিশিষ্ট কবি ও সাংবাদিক শেখ ফয়জুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এবারও সমাজের অসহায়, পিছিয়ে পড়া মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস চালানো হয়েছে। তিনি বলেন, “এ বছর আমরা প্রায় শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার তুলে দিয়েছি। সকলের সহযোগিতা ও ভালোবাসা পেলে আমাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদ্রাসার সভাপতি মোঃ ছামের আলী বলেন, “আমরা কোনো রাজনৈতিক নেতার কাছে সাহায্য না চেয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় যতটুকু পেরেছি অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও আমরা এভাবেই মানবিক কাজগুলো চালিয়ে যেতে চাই।”

কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক হাফেজ রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ সোহেল মিয়া ও আলাউদ্দিন। এ সময় তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আঃ রহমান, শুভ, মারুফসহ সংগঠনের অন্যান্য কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট