1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত: অপপ্রচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শেরপুরে শতাধিক অসহায় পরিবার ও শিশুদের মাঝে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’-এর ঈদ উপহার বিতরণ শেরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ হাবিবুল্লাহ নগর ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক রাজু সরকার নন্নী ইউনিয়নবাসী ও নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ সরকার রাজশাহীতে পরিচ্ছন্নকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ: প্রথমবারের মতো পেলেন ১২৩৭ কর্মী লক্ষ্মীপুরে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ: উদ্ধারে বাজুসের ১২ ঘণ্টার আল্টিমেটাম ঝিনাইগাতীতে ৪০ নওমুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার ও তারবিয়াতি মজলিশ অনুষ্ঠিত বাকেরগঞ্জে পা হারানো প্রতিবন্ধী সোহেলের পাশে ‘গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন’

চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
চাটখিলে মেয়র প্রার্থী মাসুদ রানার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | গ্রামবাংলা নিউজ বিডি

চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিল পৌরসভায় মেয়র প্রার্থী ও চাটখিল বিআরডিবির চেয়ারম্যান মোঃ মাসুদ রানার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে চাটখিল উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় ২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) চাটখিল পৌরসভায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা। নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, সাংবাদিক হাবিবুর রহমান এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর।

বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং পবিত্র কোরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন উদ্যোগের জন্য তারা আয়োজকদের ধন্যবাদ জানান।

মেয়র প্রার্থী মোঃ মাসুদ রানা তাঁর বক্তব্যে বলেন, “চাটখিল পৌরসভার সর্বস্তরের জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি আগামী নির্বাচনে মেয়র পদে আপনাদের সেবক হতে চাই। আমার স্বপ্ন—চাটখিল পৌরসভাকে একটি পরিকল্পিত, মাদকমুক্ত ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা। আপনাদের মূল্যবান সমর্থন ও পরামর্শই আমার পথচলার মূল শক্তি।” তিনি ইফতার মাহফিলে উপস্থিত আলেম-মাশায়েখ ও এতিমদের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা সুলতান বাবর, ফখরুদ্দিন ফিরোজ, ঢাকাস্থ চাটখিল জিয়া ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী, পৌরসভা যুবদলের সদস্য সচিব সুমন আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন লন্টু, পৌর ছাত্রদলের সভাপতি আনিসুল ইসলাম ভুঁইয়া রিগ্যানসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট