1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুরে ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সুমাইয়া আলম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
শেরপুরে ৫০টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন সুমাইয়া আলম

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকায় অর্ধশত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে শেরপুর জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-জামালপুর সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী সুমাইয়া আলমের ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পাকুরিয়ার স্থানীয় অসহায় পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন সুমাইয়া আলম। এ সময় মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সুবিধাভোগী সাধারণ মানুষ।

ঈদ সামগ্রী বিতরণকালে সুমাইয়া আলম বলেন, “ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, বরং সবার মাঝে ছড়িয়ে দেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামান্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সমাজের বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানো উচিত।” তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন পাকুরিয়া এলাকার মিসকিন সোবাহান ও মোফাজ্জল সোহেল। এছাড়া সুমাইয়া আলমের সফরসঙ্গী হিসেবে মুক্তার, তৌহিদ, সিয়াম, রবিউল ও আকাশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতার মাধ্যমে এই বিতরণ কর্মসূচি সফল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট