1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে শিশু অপহরণ: প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেফতার নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মাধবপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত: ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মুজাহিদ মসি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
মাধবপুর মডেল প্রেসক্লাবের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত: ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন মুজাহিদ মসি

হৃদয় এস এম শাহ্ আলম, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর মডেল প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে ইফতার মাহফিল ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) মাধবপুর থানার পাশে শ্যামলী পাড়ায় অবস্থিত ক্লাব কার্যালয়ে এই আয়োজন করা হয়।

এশীয়ান টিভির সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নারায়ণ সরকার নয়ন। তিনি তার বক্তব্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ক্লাবের ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও মাঠ পর্যায়ের সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ মসিকে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। এছাড়া প্রবাসী আব্দুল আজিজকে ক্লাবের আজীবন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাসউদ্দিন, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য ইফাজ খান এবং সদস্য মোহাম্মদ বেলাল হোসেনসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

সভার শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট