1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

নান্দাইলে বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে
নান্দাইলে বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ‘বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠন’। বুধবার (১৮ মার্চ) উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় সংগঠনটির উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এলাকার নিম্নআয়ের পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উৎসবের আমেজে উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজসেবকগণ, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মোঃ মোস্তফা আমীর, মোঃ রাসেল ব্যাপারী, মোঃ ইয়াছিন আরাফাত সাগর, মোঃ সিরাজুল (প্রবাসী), মোঃ ইসলাম মিয়া, সমাজসেবক জুয়েল সরকার, ব্যবসায়ী মোঃ বজলু মিয়ামোঃ হামীম সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানবিক এই কর্মসূচিটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন সংগঠনের একঝাঁক তরুণ সদস্য। তাদের মধ্যে ছিলেন— সুহাগ সরকার, শাকিল সরকার, সুজন সরকার, আশিক সরকার, ফয়জুল্লাহ সরকার, জাহিদুল ইসলাম রনি, গফুর সরকার, ফারুক মড়ল, তুষার সরকার, শাহিন সরকার, আকাশ ও হুমায়ুন মিয়া প্রমুখ।

সংগঠনের আয়োজকরা জানান, “বাহাদুরপুর সমাজ কল্যাণ সংগঠন সবসময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম আমাদের সংগঠনের পক্ষ থেকে অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট