
আমিরুল ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ বিএনপি নেতা রহুল ইসলাম। তিনি আসন্ন বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
রহুল ইসলাম বর্তমানে ১১নং বাঘবেড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও একজন সুপরিচিত খাদ্যবান্ধব ডিলার হিসেবে এলাকায় জনপ্রিয়।
বক্তব্যের শেষাংশে রহুল ইসলাম ১১নং বাঘবেড় ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া ও পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেন।