1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

বাবা-মায়ের শখ পূরণ: হেলিকপ্টারে চড়ে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন আমেরিকা প্রবাসী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
বাবা-মায়ের শখ পূরণ: হেলিকপ্টারে চড়ে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন আমেরিকা প্রবাসী

নিজস্ব প্রতিবেদক, চাটখিল (নোয়াখালী) | মোঃ বেল্লাল হোসাইন নাঈম

বাবা-মা ও চাচাদের আজীবনের শখ ছিল ছেলে বিয়ে করে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরবেন। সেই স্বপ্ন পূরণ করতেই আমেরিকা প্রবাসী নেওয়াজ শরীফ হেলিকপ্টারে চড়ে বর্ণাঢ্য আয়োজনে নববধূ সামিয়া আক্তারকে নিয়ে নিজ গ্রামে ফিরলেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের যষোড়া গ্রামে এই রাজকীয় বিয়ের আয়োজন সম্পন্ন হয়। হেলিকপ্টারে চড়ে বর-কনে আসার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয় এবং হাজারো উৎসুক জনতা ভিড় জমায়।

বিয়ের নেপথ্য কথা

পারিবারিক সূত্রে জানা যায়, যষোড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে নেওয়াজ শরীফ ও তার পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে আমেরিকায় বসবাস করছেন। সম্প্রতি বিয়ের উদ্দেশ্যে তিনি দেশে আসেন। গত ৭ ফেব্রুয়ারি চাটখিলের পরানপুর গ্রামের ছমোর উদ্দিন ভূঁইয়া বাড়ির আনোয়ার হোসেনের কন্যা সামিয়া আক্তারের সঙ্গে ঢাকার বাসায় তাদের বিবাহ বন্ধন সম্পন্ন হয়।

রাজকীয় বরণ ও গ্রামবাসীর উল্লাস

বৃহস্পতিবার বিকেলে চাটখিলের এক ফসলি মাঠে হেলিকপ্টারটি অবতরণ করলে বরের স্বজনেরা ফুল দিয়ে নবদম্পতিকে বরণ করে নেন। এ সময় শৃঙ্খলা রক্ষায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দা রফিকুজ্জামান মাসুদ ও সুমন জানান, “এই এলাকায় হেলিকপ্টারে চড়ে বর-কনে আসার ঘটনা এটাই প্রথম। খোরশেদ আলমের পরিবারের দীর্ঘদিনের ইচ্ছা ছিল এটি, যা আজ পূরণ হলো। আমরা সবাই অনেক আনন্দিত।”

পরিবারের প্রতিক্রিয়া

বরের মা পারভীন আক্তার আবেগপ্লুত হয়ে বলেন,

“আমার তিন ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছেলের বিয়েকে স্মরণীয় করে রাখতে এবং নববধূকে রাজকীয়ভাবে বরণ করতে আমরা হেলিকপ্টার ভাড়া করেছি। পরিবারের সবার ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুবই খুশি। আপনারা সবাই নবদম্পতির সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন।”

বরের চাচা আব্দুর রহিম জানান, সকল আনুষ্ঠানিকতা শেষে বিকেল ৪টার দিকে বর-কনে হেলিকপ্টারে চড়ে গ্রামে পৌঁছান। এই আয়োজনটি এলাকার মানুষের মাঝে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট