1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিমলায় স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি: ৭৫ হেক্টর জমির ফসল লণ্ডভণ্ড, দিশেহারা প্রান্তিক কৃষক রাজশাহীতে সাংবাদিক নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন: আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি চাটখিলে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়: হিমালয় এক্সপ্রেসকে জরিমানা কমলনগরে প্রশাসনের নাকের ডগায় মা ইলিশ নিধনের মহোৎসবে মেতেছে অসাধু জেলেরা শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও জ্বালানি তেল সরবরাহ তদারকি অভিযান পঞ্চগড়ে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় বৃদ্ধা নিহত, আহত ২; লণ্ডভণ্ড জনপদ পঞ্চগড়ে কালবৈশাখী ও শিলাবৃষ্টির তাণ্ডব: লণ্ডভণ্ড ঘরবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, পরিবর্তনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কতা: সন্ধ্যায় ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস স্পিকার হাফিজ উদ্দিনের স্ত্রী দিলারা হাফিজের ইন্তেকাল

শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও জ্বালানি তেল সরবরাহ তদারকি অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে
শেরপুরে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও জ্বালানি তেল সরবরাহ তদারকি অভিযান

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা এবং জ্বালানি তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। আজ ২৮ মার্চ ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মোবাইল কোর্ট অভিযান: শেরপুর সদর থানার মোড় সিএনজি স্ট্যান্ডে পরিচালিত এই অভিযানে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় এবং প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত যানবাহন পরিচালনার দায়ে সড়ক পরিবহন আইনে ২,৫০০/- (দুই হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

জ্বালানি তেল তদারকি: অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার হক ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়। এ সময় জ্বালানি তেলের সুশৃঙ্খল সরবরাহ নিশ্চিত করতে লাইসেন্সবিহীন যানবাহনে এবং বোতল বা কন্টেইনারে তেল বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি, উপস্থিত গ্রাহকদের প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

তথ্য সুত্র:  মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট