1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাকেরগঞ্জ পৌর নির্বাচন: সংরক্ষিত নারী কাউন্সিলর পদে দোয়া চাইলেন সাংবাদিক সাবরিনা আক্তার (জিয়া) শেরপুরে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক কলসকাঠীর আস্থার প্রতীক: জনসেবায় নিবেদিত এক বিরল ব্যক্তিত্ব আলহাজ্ব মো: শওকত হোসেন হাওলাদার বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের ৫ নেতা কারাগারে পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১ রামেকে সিন্ডিকেটের রাজত্ব: চাকরির নামে অর্থ আত্মসাৎ ও টেন্ডার বাণিজ্যের অভিযোগ রামগতিতে প্যানেল চেয়ারম্যানের পদ দখল করলেন ইউপি সদস্য, বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ জনতা বাকেরগঞ্জে গাঁজাসহ ৩ জন আটক: মোবাইল কোর্টে শাস্তির প্রস্তুতি নালিতাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ‘আইটিইসি ডে-২০২৬’ উদযাপিত

নালিতাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে
নালিতাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নালিতাবাড়ী (শেরপুর) | প্রকাশের সময়: ২৯ মার্চ ২০২৪

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী পৌর এলাকায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারিয়ার সিফাত (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গড়কান্দা সরকার বাড়ি সংলগ্ন নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারিয়ার সিফাত গড়কান্দা এলাকার মাহফুজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ কক্ষে মোবাইল ফোন চার্জ দিতে যায় সিফাত। চার্জারটি সকেটে লাগানোর সময় হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিটে সে গুরুতর আহত হয়। শর্ট সার্কিটের শব্দ শুনে উঠান থেকে তার মা শাহনাজ বেগম দৌড়ে ঘরে এসে ছেলেকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় দেখতে পান।

তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দ্রুত সিফাতকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুরে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই কিশোরের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনার খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিশোর সিফাতের এমন অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট