1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু, পাশাপাশি কবরে দাফন ডিমলায় নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত মধুপুরে নানা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত রূপনারায়ণকুড়াবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল রানা রাণীনগরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৩৩৪ পরিবারে নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীকে ঘিরে মব তৈরির চেষ্টা হয়েছিল: পঞ্চগড়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ শেরপুর পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন চাইলেন কাউন্সিলর পদপ্রার্থী ফখরুল আলম, ঈদ শুভেচ্ছা বিনিময় রামগতিতে ব্যস্ততম সড়ক দখল করে প্যানেল চেয়ারম্যানের বালুর ব্যবসা, চরম ভোগান্তি কালের কণ্ঠের ‘সেরা রিপোর্টার’ রবিউল আলম ফরাজীকে নান্দাইলে সংবর্ধনা ও ফল উৎসব কোরবানির বাকি আর ৩ দিন: টুংটাং শব্দে দিন-রাত মুখর পঞ্চগড়ের কামারপল্লি

ঝিনাইগাতীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘ইস্টার সানডে’ উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে
ঝিনাইগাতীতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ‘ইস্টার সানডে’ উদযাপিত

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’ অত্যন্ত মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। যিশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে দিনব্যাপী বিশেষ প্রার্থনা, উপাসনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়।

রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন এলাকার ১৯টি গির্জায় যিশুখ্রিস্টের গুণকীর্তনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় খ্রিস্টান সম্প্রদায়ের শিশু, নারী ও পুরুষরা সমবেত হয়ে বিশ্বশান্তি ও দেশের কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নেন।

উৎসব উপলক্ষে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এদিন সকালে মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু সিএসসি প্রভাত প্রার্থনা পরিচালনা করেন। এ সময় পরিবেশিত ধর্মীয় সংগীত উৎসবে এক ভক্তিময় আবহ তৈরি করে। অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক শতাধিক মানুষ অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। উল্লেখ্য, ইস্টার সানডে উপলক্ষে উপজেলার প্রতিটি গির্জায় মাহমুদুল হক রুবেলের পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে কেক উপহার পাঠানো হয়।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, গুড ফ্রাইডেতে ক্রুশবিদ্ধ হওয়ার তিন দিন পর যিশুখ্রিস্টের পুনরুত্থান ঘটেছিল। এই পবিত্র দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর বিশ্বজুড়ে ‘ইস্টার সানডে’ উদযাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট