1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব

আশরাফুল ইসলাম, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বহুল আলোচিত শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেছেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্রনাথ উরাও

অভ্যর্থনা ও পরিদর্শন: ৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় তিনি মন্দির প্রাঙ্গণে পৌঁছালে তাকে মন্দিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে উষ্ণ বরণ করে নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র বর্মণ, সহ-সভাপতি মনোরঞ্জন চন্দ্র দেবনাথ, সনাতনী পবিত্র গীতা স্কুলের প্রধান শিক্ষক পীযুষ চন্দ্র মহন্ত এবং মন্দিরের ম্যানেজার পরিতোষ চন্দ্র বর্মণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। বরণ শেষে সচিব মহোদয় মন্দিরের বিভিন্ন প্রতিমা, বিগ্রহ এবং সার্বিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।

সচিবের মন্তব্য: মন্দির পরিদর্শন শেষে এর নান্দনিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেন দেবেন্দ্রনাথ উরাও। তিনি মন্দির নির্মাণের প্রধান উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরনীদাসসহ এই মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পরিদর্শন বহিতে বিশেষ বার্তা: পরিদর্শন বইতে তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কাব্যিক ভাষায় লেখেন—

“জীবন দিয়ে জানিয়ে দাও, জীবন অন্ধকার… হরিদাস বাবু’র মতো জীবনটা বদলানো দরকার।”

তার এই আবেগঘন মন্তব্য উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং মন্দির কর্তৃপক্ষের মাঝে উৎসাহের সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট