
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০২৬
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন:
উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. নাইম মিয়া।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী।
উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক রেজাউল করিম।
এছাড়াও মেরুরচর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, ধানুয়া কামালপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ ও আমার দেশ প্রতিনিধি রকিবুল হাসান বিদ্রোহী, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি এবং ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বিন্দু মারাকসহ আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বক্তারা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মুরাদ হোসেন সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানান এবং সকল কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।