
নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা নিশ্চিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল ২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ কামরুল ইসলাম, পুলিশ সুপার, শেরপুর।
মিজ্ আরিফা সিদ্দিকা, উপপরিচালক, স্থানীয় সরকার।
জনাব মোঃ শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
জনাব মোঃ মিজানুর রহমান ভূঞা, অতিরিক্ত পুলিশ সুপার।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বিএনপির প্রতিনিধি জনাব মোঃ আব্দুল আউয়াল, জামায়াতে ইসলামি বাংলাদেশের প্রতিনিধি জনাব মোঃ আব্দুল বাতেন সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, থানার অফিসার ইনচার্জ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
বাংলা নববর্ষ উদযাপন: আসন্ন পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষকে উৎসবমুখর ও নির্বিঘ্নে বরণ করতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
মাদক নির্মূল: মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সকল দপ্তরের সমন্বিত ও কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ।
জ্বালানি সংকট: বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় চলমান সাময়িক জ্বালানি সংকট নিরসনে কার্যকর ও দূরদর্শী উদ্যোগ গ্রহণ।
ভূমি অপরাধ প্রতিরোধ: ভূমি সংক্রান্ত জালিয়াতি ও অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর।