1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

চাটখিলে কাগজপত্রহীন যানবাহনে জ্বালানি বন্ধের নির্দেশ, কাল থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
চাটখিলে কাগজপত্রহীন যানবাহনে জ্বালানি বন্ধের নির্দেশ, কাল থেকে মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার | চাটখিল

নোয়াখালীর চাটখিলে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে জাতীয় পরিচয়পত্র (NID), রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস এবং চালকের হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাতে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রশাসনের নির্দেশনা ও আইনি ভিত্তি: উপজেলা প্রশাসনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী বৈধ কাগজপত্র ছাড়া যানবাহন চালানো দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে:

  • ধারা ৪(১) ও ১৬(১): বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন সনদ ছাড়া যানবাহন চালানো নিষিদ্ধ।

  • ধারা ২৫(১): ফিটনেস সনদ ছাড়া বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস দিয়ে যানবাহন পরিচালনা করা যাবে না।

এই আইন প্রতিপালনে চাটখিল উপজেলার সকল পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও জ্বালানি বিক্রয়কারী এজেন্সিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন না করলে কোনো যানবাহনেই তেল সরবরাহ করা যাবে না।

মাঠে নামছে ভ্রাম্যমাণ আদালত: উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই নির্দেশনা কেবল কাগজের কলমেই সীমাবদ্ধ থাকবে না। আগামীকাল থেকে চাটখিলের বিভিন্ন পয়েন্টে নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

সড়ক দুর্ঘটনা রোধ এবং আইনি শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযানে সকলের সহযোগিতা কামনা করেছে স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট