1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে
টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি

আশিকুর রহমান, গাজীপুর | অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে এক বিএনপি নেতার নাম ব্যবহার করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

অভিযোগের বিবরণ: জিডি সূত্রে জানা যায়, ‘আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’-এর এক পরিচালকের কাছে অজ্ঞাত দুই ব্যক্তি পৃথক দুটি মোবাইল নম্বর থেকে ফোন করে। তারা নিজেদের বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর লোক পরিচয় দিয়ে ওই পরিচালকের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

নেতার বক্তব্য: পরবর্তীতে বিষয়টি জানতে পেরে রাকিব উদ্দিন সরকার পাপ্পু শুক্রবার রাতে থানায় জিডি করেন। এ বিষয়ে তিনি বলেন, “মহানগর বিএনপির কমিটি গঠনের সময় ঘনিয়ে আসায় একটি চক্র আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে আমার নাম ভাঙিয়ে এই অপকর্ম করছে। এর আগেও তারা আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়েছে।”

পুলিশের পদক্ষেপ: টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট