1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইট হাউসের নৈশভোজের বাইরে গোলাগুলি: ট্রাম্প ও মেলানিয়া নিরাপদ শ্রীপুরে জামিয়াতুস সুন্নাহ হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদা দাবি, থানায় জিডি ঝিনাইগাতীতে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অ্যালার্জি: যখন শরীরের পাহারাদাররাই শত্রু চেনে ভুল করে! কমলনগরে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ: বাবা-ছেলে গুরুতর আহত, এলাকায় উত্তেজনা ডিমলায় ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা দেখতে মানুষের ঢল ফুয়েল কার্ডে ফিরল শৃঙ্খলা, ডিমলার ফিলিং স্টেশনগুলোতে স্বস্তির হাওয়া জয়পুরহাটে র‍্যাবের অভিযান: ২৭৯ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
বাঘায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

আবুল হাশেম, রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাঘা থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

অভিযান ও গ্রেফতার: বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সেরাজুল হকের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মহিদুল ইসলাম ও সহকারী সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফিরোজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহীর বিজ্ঞ আদালতের একটি মামলায় (জিআর নং ৩০৩/১৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৬ ধারা মোতাবেক আসামি স্বপন আহমেদকে (২৯) ৩ মাস ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছিল। সাজা পরোয়ানা জারির পর ২৫ এপ্রিল বাঘার কলিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্বপন কলিগ্রামের ইউনুস আলীর ছেলে।

অন্যদিকে, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩০ দিনের কারাদণ্ডে দণ্ডিত হাসিবুল ইসলাম (২৫) নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। হাসিবুল বাঘার কিশোরপুর গ্রামের আহসান হাবীবের ছেলে।

পুলিশের বক্তব্য: বাঘা থানার ওসি জানান, গ্রেফতারকৃত উভয় আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আমরা স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট