1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে
জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার

মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জামালপুর ৩৫ বিজিবি। রোববার (৩ মে) বিকেলে বকশীগঞ্জ সংলগ্ন রৌমারী সীমান্তের চরফুলবাড়ি এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বাংলাবাজার বিওপির (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা নিয়মিত টহল দিচ্ছিলেন। এসময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ভারত থেকে পাচার হয়ে আসা মাদকের একটি বড় চালান সীমান্ত অতিক্রম করে দেশের ভেতরে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার বিওপির একটি বিশেষ টহল দল রৌমারী সীমান্তের ১০৬৫ নম্বর মেইন পিলারের কাছে চরফুলবাড়ি এলাকায় অবস্থান নেয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এ বিষয়ে রোববার রাতে ৩৫ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিস্তারিত নিশ্চিত করা হয়। উদ্ধারকৃত মাদকের ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ইতিমধ্যে মাদক উদ্ধারের ঘটনায় কুড়িগ্রামের রৌমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে চোরাচালান রোধ এবং মাদক নির্মূলে বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি আমাদের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং মাদক পাচার রোধে বিজিবি সদস্যরা দিনরাত সজাগ রয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”

স্থানীয়রা জানান, দুর্গম চরাঞ্চল ও সীমান্ত এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা মাঝেমধ্যেই এসব রুট ব্যবহারের চেষ্টা করে। তবে বিজিবির নিয়মিত অভিযানের ফলে মাদক পাচার অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। বিজিবির এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত নজরদারি বজায় থাকলে সীমান্ত এলাকা থেকে মাদকের অভিশাপ দূর করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট