1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নালিতাবাড়ীতে পিকআপভর্তি ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, গ্রেফতার ৩ নীলফামারী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন ডিমলার রওশন কবির ঝিনাইগাতীতে স্বাস্থ্য খাতে অর্থায়ন জোরদারে এমসিজিএলের ফান্ড মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার ও সনদ বিতরণ মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম

মাহফুজুর রহমান সাইমন, শেরপুর: শেরপুর জেলা পুলিশ কর্তৃক পরিচালিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ (প্লেস) সরেজমিন পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার ও প্রতিষ্ঠানটির সভাপতি এ, কে, এম জহিরুল ইসলাম।

মঙ্গলবার (০৫ মে) সকালে পরিদর্শন উপলক্ষে পুলিশ সুপার একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ‘প্লেস’-এর একাডেমিক কার্যক্রম, বর্তমান অবকাঠামোগত অবস্থা এবং সামগ্রিক শিক্ষার পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং কোমলমতি ছাত্র-ছাত্রীদের সাথে সরাসরি কথা বলেন। শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় পুলিশ সুপার শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ ও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের পাঠদানের মান আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষার মান বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও প্লেসের পরিচালক মোঃ মিজানুর রহমান ভূঁঞা, একাডেমির প্রধান শিক্ষক মুহাম্মদ হামিদুজ্জামান এবং প্রতিষ্ঠানের অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী।

সংশ্লিষ্টরা জানান, পুলিশ সুপারের এই নিয়মিত পরিদর্শন ও দিকনির্দেশনা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে। জেলা পুলিশের এমন সৃজনশীল উদ্যোগ শেরপুরের শিক্ষাঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট