1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান ডিমলায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আটক নান্দাইলে কৃষকের গোয়ালঘরে আগুন, গরুসহ পুড়ে ছাই; ক্ষতি আড়াই লাখ টাকা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়: ডিমলায় গুরু-ভক্তির অনন্য দৃষ্টান্ত শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল নকলের দৃশ্য: দাখিল পরীক্ষার্থী বহিষ্কার জুঁই মনির স্বপ্ন বাস্তবায়নে পাশে শেরপুর জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশিদ পলাশ ডিমলায় নেই জ্বালানি তেলের ভিড়, মিনিটেই মিলছে সেবা

নান্দাইলে কৃষকের গোয়ালঘরে আগুন, গরুসহ পুড়ে ছাই; ক্ষতি আড়াই লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে
নান্দাইলে কৃষকের গোয়ালঘরে আগুন, গরুসহ পুড়ে ছাই; ক্ষতি আড়াই লাখ টাকা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘর ভস্মীভূত হয়েছে। আগুনে একটি গরু পুড়ে মারা যাওয়াসহ কৃষি সরঞ্জামাদি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের জলহরি গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা মোহাম্মদ মারফত আলির গোয়ালঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হঠাৎ মারফত আলির গোয়ালঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাদের আর্তচিৎকারে আশপাশের গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং দীর্ঘ প্রচেষ্টায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা একটি গাভীকে বের করার সুযোগ পাননি তারা। ফলে অসহায় প্রাণীটি ভেতরেই পুড়ে মারা যায়। একই সঙ্গে গোয়ালঘরে থাকা কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন মূল্যবান সরঞ্জামও সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক মারফত আলি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “মুহূর্তের মধ্যেই সব শেষ হয়ে গেল। একটি গাভীসহ আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে থাকা বৈদ্যুতিক লাইনের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে সরকারি ও বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট