1. info@www.newsgrambangla.com : নিউজ গ্রামবাংলা :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা: অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুলিশের উপস্থিতিতেই আরডিএ কার্যালয়ে টেন্ডার বাক্স ছিনতাই: তুঙ্গে বিতর্ক পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে সুপারভাইজারের মৃত্যু ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান ডিমলায় ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রেতা আটক নান্দাইলে কৃষকের গোয়ালঘরে আগুন, গরুসহ পুড়ে ছাই; ক্ষতি আড়াই লাখ টাকা ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়: ডিমলায় গুরু-ভক্তির অনন্য দৃষ্টান্ত শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন পুলিশ সুপার জহিরুল ইসলাম বকশীগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়ল নকলের দৃশ্য: দাখিল পরীক্ষার্থী বহিষ্কার জুঁই মনির স্বপ্ন বাস্তবায়নে পাশে শেরপুর জেলা পরিষদ প্রশাসক মামুনুর রশিদ পলাশ

ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
ফ্যাসিস্ট সরকার ২০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে: হুইপ আশরাফ উদ্দিন নিজান

হাবিবুর রহমান, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, “বিগত ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার লুট করে বিদেশে পাচার করেছে। এত বিপুল পরিমাণ অর্থ পাচার হয়ে যাওয়ার পর বড় বাজেট করা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের কথা অর্থমন্ত্রীও স্পষ্ট করেছেন। এখন বর্তমান সরকারকে সবকিছু নতুন করে শূন্য থেকে শুরু করতে হচ্ছে।”

মঙ্গলবার (৫ মে ২০২৬) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় একটি খাল খনন কাজ পরিদর্শন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান তাঁর বক্তব্যে পূর্ববর্তী সরকারের অনিয়ম তুলে ধরে বলেন, “আমি রামগতি-কমলনগরের মানুষকে বলতে চাই, আমরা প্রতিকূলতা জয় করে এগোতে চাই। আমি জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার নির্ধারিত কক্ষ থেকেই আগের সরকারের রেখে যাওয়া ১ কোটি ৬৮ লাখ টাকা পাওয়া গেছে। তারা সবকিছু লুটেপুটে পালিয়েছে।”

বিশ্ব পরিস্থিতি ও দ্রব্যমূল্য প্রসঙ্গে তিনি বলেন, “সারা বিশ্বে এখন অস্থিরতা চলছে। যুদ্ধ পরিস্থিতি আমাদের সৃষ্টি নয়। প্রাকৃতিক দুর্যোগ বা হাওরের পানি বৃদ্ধি—এসবই মহান আল্লাহর ফয়সালা। তবে আমাদের সরকার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ইনশাআল্লাহ, পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের মানুষের অবস্থার আরও উন্নতি হবে এবং যার যা প্রয়োজন সবকিছুর ব্যবস্থা হবে।”

নেতাকর্মীদের কড়া সতর্কবার্তা দিয়ে এই সংসদ সদস্য বলেন, “চাকরি বা ব্যবসার জন্য আপনাদের লোন দরকার হলে আমি সুপারিশ করব, প্রয়োজনে কর্মকর্তাদের কাছে যাব। কিন্তু কেউ যদি দুর্নীতি, ঘুষ, মাস্তানি বা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মনে রাখবেন, গরিব মানুষ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছে, তাদের মাথার ওপর রাখতে হবে। মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে।”

দলের নেতৃত্ব ও প্রধানমন্ত্রী প্রসঙ্গে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, “আমরা যুদ্ধ করে ফ্যাসিস্টদের তাড়িয়েছি। এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল। আল্লাহ আমাদের পথ দেখাবেন। আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত সাদাসিধা জীবন যাপন করেন, কোনো প্রটোকল চান না। তিনি এমনকি ক্যান্টিনের সাধারণ খাবার খান। আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন।”

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর থানার ওসি মো. ফরিদুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পরিতোষ কুমার বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম. দিদার হোসেন এবং কমলনগর প্রেসক্লাবের আহবায়ক মুছাকালিমুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট